images

দেশজুড়ে

সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের কারাদণ্ড

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ১০:০০ এএম

সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে মজুদ করা ৭০৯ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০ টার দিকে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে ৭০৯ লিটার ডিজেল ছাড়াও ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্রাইন তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত।

আরও পড়ুন
tarash

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার

তিনি জানান, অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে জব্দকৃত ডিজেল পার্শ্ববর্তী মেসার্স সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে। 

ম্যাজিস্ট্রেট নিশাত জানান, এ সময় আরও ৮ লিটার সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্রাইন তেল একই ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুদ দাইয়ানের জিম্মায় রাখা হয়। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম