ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম
প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা সাদিয়া খাতুন : ছবি আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে দু’দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা সাদিয়া খাতুন (১৯)। ওই বাড়িতে প্রেমিকার অনশনের পর থেকে প্রেমিকের বাবা-মাসহ সবাই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

প্রেমিকের নাম মো. রাকিব হোসেন (২১)। তার বাড়ি উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের জামাল হোসেনের ছেলে।

প্রেমিকা সাদিয়া প্রতিবেশী আলতাফ হোসেনের মেয়ে। তিনি পেশায় একজন পোশাক কর্মী।

আরও পড়ুন

জানা গেছে, রাকিবের সঙ্গে প্রতিবেশী সাদিয়ার কিশোর বয়স থেকে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের প্রেমের ঘনিষ্ঠতা বাড়ে।

প্রেমিকা সাদিয়া তিন বছর যাবত ঢাকায় একটি পোশাক কারখানায় পোশাক কর্মী হিসেবে কাজ করছেন। এই সুবাদে প্রেমিক রাকিবের পরিবার আরেকজনের সঙ্গে রাকিবের বিয়ে ঠিক করেন। এ খবর পেয়ে প্রেমিকা বুধবার (৮ এপ্রিল) ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন। এদিন বিকেল থেকে বিয়ের দাবিতে প্রেমিক রাকিবের বাড়িতে অনশন করছেন।

সাদিয়ার অনশন শুরুর পর থেকে প্রেমিকের পরিবারের সব সদস্য বাড়ি থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রেমিকা সাদিয়া জানান, রাকিবের সঙ্গে আমার অনেক দিনের গভীর প্রেমের সর্ম্পক। তাই রাকিব আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার বিকল্প কিছু করার নেই।

এ বিষয়ে প্রেমিকের মা শিল্পী খাতুন জানান, সাদিয়ার সঙ্গে আমার ছেলেকে কোনোভাবেই বিয়ে দেওয়া হবে না।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের অভিযোগ আগে থেকেই পেয়েছি। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দু’পক্ষকে নিয়ে সামাজিকভাবে মিমাংসার চেষ্টা চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরা হলো না দুই চাচতো ভাইয়ের
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ 
মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরা হলো না দুই চাচতো ভাইয়ের
২৭ বছর পর মসজিদের ইমামকে বিদায়, দেওয়া হলো লাখ টাকা উপহার
চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘ ২৭ বছর দায়িত্ব পালনের পর  মসজিদের ইমামকে বিদায় দিয়েছে এলাকাবাসী। বিদায়কালে এক লাখ টাকা উপহারের পাশাপাশি ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।
২৭ বছর পর মসজিদের ইমামকে বিদায়, দেওয়া হলো লাখ টাকা উপহার
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...
মাদক সেবী, মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত এরা চুরিসহ অপরাধ মুলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এসব কাজে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে তাদের। একটি গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের।
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...
আরও পড়ুন
ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম
স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনা, পাসপোর্টেই সব ফাঁস
বিয়ের দাবিতে দুই স্ত্রী ও ৩ সন্তানের জনকের বাড়িতে নারী, অতঃপর...
প্রেমের নৃশংস পরিণতি: প্রেমিকাকে দ্বিখণ্ডিত করেন প্রেমিক ও তার মা