images

দেশজুড়ে

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৯ হাজার টাকা

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৩:৫১ পিএম

মাদারীপুরে বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার থানতলী ও খাগদী এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও আব্দুল্লাহ আল কাইয়ুম। 

বিক্রয় রশিদ না থাকা ও বেশি দামে সিলিন্ডার বিক্রির অপরাধে খাগদী এলাকার জসিম ফকিরকে ১০ হাজার টাকা, থানতলী এলাকার সৈয়দ মনিরকে ৫ হাজার ও ফায়েকুজ্জামানকে মুফতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে খাগদী এলাকার তালহা ট্রেডার্সকে ৪ হাজার টাকার জরিমানা করা হয়।

আরও পড়ুন
a21

মঠবাড়িয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল কাইয়ুম জানান, তিনটি গ্যাসের গোডাউনে ২৫ হাজার টাকা ও একটি চালের গোডাউনে অভিযান চালিয়ে আরো ৪ হাজার টাকাসহ মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। যারা অসাধু উপায়ে জিম্মি করে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

আরটিভি/এসএস