জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ মেলার উদ্বোধন করেন।
এসময় মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে. এম হুমায়ূন কবির, বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান খলিফা, মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান আবীরসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজ্ঞান মেলার পাশাপাশি ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যা সকাল ১০ টায় উদ্বোধন হয়। আগামীকাল রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় একই স্থানে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২ দিনের মেলায় ১৫ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি মডেল প্রদর্শন করা হয়। এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।
পিরোজপুর -৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবিত জিনিসগুলো ঘুরে ঘুরে দেখলাম, ভালো লাগলো। ভবিষ্যতে আমাদের উপজেলার ক্ষুদে শিক্ষার্থীরা আরও ভালো করবে।
আরটিভি/এসএস




