সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৮:৫৪ এএম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান চালান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্দেশনা অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে সজীব মোবাইল ঘর, নিরিবিলি ফুচকা হাউজ ও ইয়াছিন ফ্যাশনের মালিককে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে দর্শনা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
আরটিভি/এমএম