চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৯:৫৫ এএম


চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় আতিকা নামের তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জেলার দর্শনা রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকা মোবারক পাড়ার আতাহার জামিলের মেয়ে।

আরও পড়ুন

জানা যায়, চুয়াডাঙ্গা থেকে আতিকার খালাতো বোন বাড়িতে ফিরছিলেন। তাকে দেখতে পেয়ে আতিকা দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় পরে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে এবং বর্তমানে তা দামুড়হুদা মডেল থানার হেফাজতে রয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে দামুড়হুদা উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদেরকে মরদেহ হস্তান্তর করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission