বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৫:০৪ পিএম
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য এমপি মজিবুর রহমান বলেছেন, মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই খেলাধুলায় মনোযোগী করতে হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৭টায় কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডে শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় গাজীপুর-১ আসনকে মাদক মুক্ত করতে যে কোনো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। এ মাদকের কারণেই সমাজে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা রকম অপরাধ সংগঠিত হয়। তাই যেকোনো উপায়ে মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে।
খেলায় আয়োজক কমিটির সভাপতি সারোয়ার হোসেন আকূলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ভিপি আনম ইব্রাহিম খলিল (কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি), আবুল কালাম আজাদ (শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য) ও মনির বাবু প্রমুখ।
ফাইনাল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে রতনপুর ইয়াংস্টার ক্লাব বনাম লিজ ফ্যাশন লিমিটেড।
আরটিভি/এমএম