ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাভারে ওয়ার্ড বিএনপি অফিসে হামলা ও গুলি 

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

সাভারে ওয়ার্ড বিএনপি অফিসে দুর্বৃত্তদের হামলা ও গুলির ঘটনার ঘটেছে। হামলা ও গুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ এফ্রিল) রাত প্রায় ১০টার দিকে সাভার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ঢালাই মোড় রাজাশন মহল্লায় বিএনপির অফিসে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে পৌর এলাকার ঢালাই মোড়ের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে ১৪-১৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তিন রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি গুলি অফিসের এসিতে লাগে। পরে দেশীয় অস্ত্র দিয়ে অফিসের সার্টারে ভাঙচুরের চেষ্টা করে।

আরও পড়ুন

সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, রাত ১০টার দিকে বিদ্যুৎ না থাকায় আমরা কার্যালয়ের বাহিরে বসে ছিলাম। এ সময় ১৪-১৫ জন দুর্বৃত্ত আমাদের বিএনপি অফিসে হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে অফিসে ভাঙচুরের চেষ্টা করে ও তিন রাউন্ড গুলি চালায়। এরমধ্যে দুটি গুলি এসিতে গিয়ে লাগে।

এ ঘটনার বিষয়ে সাভার মডেল থানার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে ভাঙচুর ও তিনটি গুলির খোসা পাওয়া গেছে। দুটি গুলি অফিসের এসিতে লাগে এবং একটি গুলি মিস ফায়ার হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী