images

দেশজুড়ে

রাঙামাটিতে নৌকাডুবি, সেনাবাহিনীর চেষ্টায় ১১ নারী-শিশু উদ্ধার

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ১১:০৫ এএম

রাঙামাটির জুরাছুড়িতে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১১ জনকে জীবিত উদ্ধার করেছে সেনাবাহিনী।  

বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে জুরাছুড়ি উপজেলার কারবারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ ১১ জন একটি নৌকায় যাচ্ছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যায়।

আরও পড়ুন
griho

মাথা ও কবজিবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার স্বামী, দিলেন চাঞ্চল্যকর তথ্য

ঘটনার খবর পেয়ে রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া সকল যাত্রীকে নিরাপদে পাড়ে তুলে আনে।

উদ্ধারকৃতদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারী অসুস্থ বোধ করলে সেনাবাহিনীর রাজমনিপাড়া ক্যাম্পের তৎপরতায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

শিশুসহ অন্যান্য যাত্রীদের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরটিভি/এসআর