images

দেশজুড়ে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে নিহত ২ 

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৯:১১ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার বসাউল্লা গ্রামের মনির ঢালীর ছেলে রিজন (১৬) ও হাইয়ার পার গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান (২০)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) দুপুর দুইটার দিকে রিজন তার বাড়ির পাশে বসুউল্লাহ মাঠে খেলা করতে গেলে বজ্রপাতে সে মারা যায়। অপরদিকে হাইয়ার পার এলাকায় শ্মশানের পাশে গরু আনতে গিয়ে বজ্রপাতে আরাফাত খা নামের কিশোরের মৃত্যু হয়েছে।

রিজনের প্রতিবেশী সিফাত বলেন, দুপুর দুইটার দিকে রিজনসহ আরও ৭-৮ জন বসুউল্লা মাঠে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হলে স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন
Web-Image---Copy

​মুন্সীগঞ্জে রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তুমুল সংঘর্ষ, বিস্ফোরণ-ভাঙচুর

অন্যদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হন ডা. নূরে আলম। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমএম