ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

​মুন্সীগঞ্জে রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তুমুল সংঘর্ষ, বিস্ফোরণ-ভাঙচুর

মুন্সিগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:১৮ এএম

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বালুর ড্রেজার সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিন্দারপাড় এলাকার একটি পক্ষের সঙ্গে পার্শ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাতে হঠাৎ করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পরে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
নাটোরে 'জয় বাংলা' স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
পাবনার সুজানগরে চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে উপচে পড়া ভিড়
বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতঙ্কিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সাপের ফণা তোলা আর সাপুড়েদের বিচিত্র কলাকৌশল দেখতে সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত মানুষ।
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে উপচে পড়া ভিড়
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর
কুড়িগ্রামের উলিপুরে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল ‘অফিসার্স চয়েস’ বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর
আরও পড়ুন
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ