images

দেশজুড়ে

ঝালকাঠিতে ঘরের চাল থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ১১:৫৫ এএম

ঝালকাঠির রাজাপুরে বসতঘরের টিনের চাল পরিবর্তনের কাজ করতে গিয়ে নিচে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়ি ১ নম্বর ওয়ার্ডের জোড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. সেন্টু হাওলাদার (৫৫) একই ওয়ার্ডের বাঁশতলা এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, বাঘড়ি এলাকার বাসিন্দা পিয়ার আহম্মেদ লিটনের পুরাতন বাড়ির টিনের চাল পরিবর্তনের কাজ করছিলেন সেন্টু হাওলাদার। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি চাল থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image11

পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল

স্থানীয়দের ধারণা, তীব্র গরমে কাজ করার সময় স্ট্রোক করে তিনি নিচে পড়ে যান। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি ঘটনাস্থলে গিয়ে নিহত সেন্টুর পরিবারের সঙ্গে কথা বলেন।  

Capture2

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম