ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
পুকুরে ধরা পড়া দুই কোরাল। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর একটি পুকুরে ২৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছ দুটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের জাকির খানের পুকুরে মাছ ধরার সময় এ দুটি কোরাল মাছ ধরা পড়ে।

পরে কুয়াকাটার মেয়র মার্কেটে নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি করা হয়। ধরা পড়া কোরাল দুটির মধ্যে একটির ওজন ১৫ কেজি এবং অন্যটি ১২ কেজি। সে হিসেবে প্রতি কেজি মাছের দাম পড়েছে ৮৮৮ টাকা।

Capture

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পুকুরে এত বড় কোরাল মাছ ধরা পড়বে, তা আমরা কল্পনাও করিনি। খবর পেয়ে অনেক মানুষ মাছ দেখতে ভিড় করে।

আরেক স্থানীয় বাসিন্দা মানিক মিয়া বলেন, এ ধরনের বড় মাছ সচরাচর নদী বা সাগরে পাওয়া যায়। কিন্তু পুকুরে পাওয়া সত্যিই আনন্দের। দামও ভালো পেয়েছে।

আরও পড়ুন

মাছের ক্রেতা জানান, এ ধরনের বড় সাইজের কোরাল মাছ ঢাকায় বেশি দামে বিক্রি করা সম্ভব। তাই মাছ দুটি ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ সাধারণত সামুদ্রিক পরিবেশে বেশি দেখা যায়। তবে উপকূলীয় এলাকায় অনেক সময় পোনা বা ছোট মাছ পুকুরে এসে বড় হয়ে ওঠে। সঠিক পরিচর্যা ও খাবার পেলে এ ধরনের বড় আকার ধারণ করা অস্বাভাবিক নয়।

তিনি আরও বলেন, স্থানীয় চাষিরা আধুনিক পদ্ধতি অনুসরণ করলে উপকূলীয় পুকুরগুলোতেও কোরাল চাষ করে লাভবান হওয়া সম্ভব।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
আবারও শুরু হচ্ছে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘ভোল পোয়া’