images

দেশজুড়ে

মানিকগঞ্জে গৃহিণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০১:৫৯ পিএম

মানিকগঞ্জে মধ্যরাতে এক গগৃহিণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেন ঘিওর থানা পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

রোববার (১৯ এপ্রিল) ভোররাতে উপজেলার নলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাহাজ উদ্দিন (৫৩) ঘিওর উপজেলার পূর্ব নলকুড়িয়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন
mnk

মানিকগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী গোলাম কিবরিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহিণী অভিযুক্ত ব্যক্তির প্রতিবেশী। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন সম্পর্কের পর তাহাজ উদ্দিন গতকাল শনিবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ভুক্তভোগীর নিজ বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। 

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে এবং জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তাহাজ উদ্দিন জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে তাহাজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এমএম