ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী গোলাম কিবরিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা কৃষকদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদ। এ উপলক্ষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ নাগরিক ও নেতাকর্মীদের সঙ্গে সমাবেশ এবং মতবিনিময় সভা করেছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৬টার দিকে মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকার তার নিজ বাসভবনে এ মতবিনিময় করেন তিনি।

রাজনৈতিক জীবনে গোলাম কিবরিয়া সাইদ বর্তমানে মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

আরও পড়ুন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রতন মজুমদার, মানিকগঞ্জ শহর বনিক সমিতির সভাপতি মিজানুর রহমান খান মিন্টু, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পৌরসভার বিভিন্ন নাগরিক সমাজ থেকে পৌরসভার উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তারা।

মতবিনিময় সভায় গোলাম কিবরিয়া সাইদ পৌরসভারবাসীর উদ্দেশ্যে বলেন, মানিকগঞ্জ পৌরসভা একটি অবহেলিত পৌরসভা। এই পৌরসভার বাসিন্দাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি নির্বাচিত হতে পারলে এই পৌরসভা অবহেলিত নাম থেকে মুক্ত পাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
আরও পড়ুন
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
সারের ডিলারশিপ পাননি যুবদল নেতা, বললেন ‘গুডবাই’
শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার