images

দেশজুড়ে

দ্বিতীয় বিয়ের পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত, অঝোরে কাঁদলেন স্বামী

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০২:৫৩ পিএম

কুমিল্লার সদর উপজেলায় দ্বিতীয় বিয়েতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন এক ব্যক্তি। এ সময় তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলার বালুতুপা এলাকায় রিয়াদ নামের ওই ব্যক্তি বর সাজে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হন। পথে একটি কবরস্থানের সামনে এসে তিনি গাড়ি থামান। পরে একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করেন।

আরও পড়ুন
cml

কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদের প্রথম স্ত্রী ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন একা থাকার পর পারিবারিক সিদ্ধান্তে তিনি দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন। কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে গাড়িতে ফিরে গিয়েও তাকে কাঁদতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ভালোবাসা, স্মৃতি ও বাস্তবতার মর্মস্পর্শী প্রকাশ হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা মন্টি বলেন, নতুন জীবনে পা রাখার আগে পুরোনো স্মৃতির প্রতি এমন সম্মান দেখানোর দৃশ্যটি খুবই আবেগঘন ছিল।

এ বিষয়ে রিয়াদ জানান, ২০১৭ সালের ১৮ জুলাই ছিল তাদের বিয়ের দিন—একটি পবিত্র সম্পর্কের সূচনা, যেখানে ভালোবাসা, দোয়া আর একসঙ্গে পথচলার স্বপ্ন ছিল। প্রায় ছয় বছরের সংসারে স্ত্রীই ছিলেন তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শান্তি। ২০২৩ সালে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। রিয়াদ সবার কাছে তার স্ত্রীর জন্য দোয়া কামনা করেন।

আরটিভি/এমএম