কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

স্টাফ রিপোর্টার, কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৮:৫২ পিএম


কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
ফাইল ছবি

কুমিল্লায় হাম রোগে আক্রান্ত হয়ে হোসাইন নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। জেলার বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ৫৬৭ জন ভর্তি রয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ।

নিহত শিশু কুমিল্লার মুরাদনগর উপজেলার শাহপরান এলাকার বাসিন্দা। 

জানা গেছে, গত ১৪ এপ্রিল রাতে জ্বর ও কাশির উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৫ দিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলেও আজ সকালেই তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন

এদিকে, গত চার মাসে কুমিল্লাজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে। এ সময়ের মধ্যে প্রায় ১,২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫০ জন শিশুর শরীরে হাম শনাক্ত করেছে মেডিকেল টিম। গুরুতর আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৫৬৭ জন হাম সন্দেহে ভর্তি রয়েছেন। তবে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৩৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধিই এই পরিস্থিতি মোকাবিলার প্রধান উপায়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission