images

দেশজুড়ে

বুধবার টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যে এলাকায়

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৯:১৬ পিএম

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে কুমিল্লা জেলার কয়েক এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাকসাম উপ-এবিকার গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

আরও পড়ুন
Web-Image---Copy

লোকালয়ে লজ্জাবতী বানর, উদ্ধার করলেন সাবেক সেনাসদস্য

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।

আরটিভি/এমএইচজে