images

দেশজুড়ে

আম গাছে ঝুলছিল যুবকের মরদেহ, অতঃপর...

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ১০:২৭ পিএম

মাগুরা সদর উপজেলায় তন্ময় মণ্ডল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রামনগর ঠাকুরবাড়ি পূর্বপাড়া এলাকার কছুন্দী ইউনিয়নের ফসলের মাঠে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তন্ময় মণ্ডল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্যাসদী গজনা গ্রামের কমল মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

আরও পড়ুন
mgr

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর মামলায় শাশুড়ি গ্রেপ্তার

স্থানীয়রা জানায়, ফসলের মাঠে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

আরটিভি/এমএম