ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর মামলায় শাশুড়ি গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম

মাগুরার শ্রীপুরে কলাগাছ নিয়ে দ্বন্দ্বের জেরে পুত্রবধূর দায়ের করা একটি মামলায় শাশুড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আতাউর রহমান।

এর আগে সোমবার উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামের ভ্যানচালক ওহাবের স্ত্রী ঝর্ণা বেগম এবং তার ছোট ছেলের পুত্রবধূ লিমা খাতুন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে রাশিদা বেগম নামে এক নারী মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।

গ্রেপ্তারের আগে ঝর্ণা বেগম সাংবাদিকদের বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির পাশে থাকা ছেলের কলাগাছ হেলে পড়লে গাছগুলো সোজা করতে পাতা কেটে দেই। এ ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূর সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আমাকে মারধর করা হয়। বাঁচার জন্য আমি তাকে আক্রমণ করি। মারধরের সময় আমার মাথার চুল টেনে উপড়ে ফেলা হয়। আমি অসুস্থ থাকা সত্ত্বেও নির্যাতনের শিকার হয়েছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আতাউর রহমান বলেন, রাশিদা বেগমের দায়ের করা মামলায় অভিযুক্ত ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমায় এবং পারিবারিক একটি ছোট বিষয় থেকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিস্ময় প্রকাশ করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আসরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা
কুষ্টিয়ার দৌলতপুরে ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২৫) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরে তার একটি পা ভেঙে গেছে। পরে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
আরও পড়ুন
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
তৈয়বের পাঞ্জাবির পকেটে মিলল ৫০০ পিস ইয়াবা