images

দেশজুড়ে

এবার ধানক্ষেত থেকে বিপুল অকটেন উদ্ধার

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০৬:১৬ পিএম

দেশজুড়ে চলমান অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার অভিযানের মধ্যে এবার জামালপুরের বকশীগঞ্জে ধানক্ষেত থেকে ড্রামে থাকা বিপুল অকটেন তেল উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গুমের চর গ্রামের একটি ধানক্ষেত থেকে অকটেনের ড্রাম উদ্ধার করেন।

জানা গেছে, অবৈধভাবে তেল মজুত করার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা গুমের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ধানক্ষেতে ড্রাম উদ্ধার করেন তিনি। এসময় ড্রামের ভেতরে থাকা ১৫০ লিটার জব্দ করা হয়। 

আরও পড়ুন
fvgrgvgr

শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিলো সেই বিথী

পরিত্যক্ত অবস্থায় অকটেন উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি।

আরটিভি/এসএস