ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিলো সেই বিথী

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিথী আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর ডান হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তার আপন চাচাতো চাচার বিরুদ্ধে। এ নিয়ে আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার একজন শ্রুতিলেখক বা ‘রাইটার’ প্রদানের প্রয়োজনীয় সুপারিশ ও সহযোগিতা করেন।

এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একজন শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশ নিয়েছে বিথী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে বিথীর ওপর নৃশংস হামলা চালান তার আপন চাচা। এতে বিথীর ডান হাত গুরুতর জখম ও ভেঙে যায়। ডান হাতে লিখতে অক্ষম হয়ে পড়ায় বিথীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। বিথী তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিথীর এই সংকটের কথা জানতে পেরে দ্রুত এগিয়ে আসেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার। তিনি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে বিশেষ আবেদন করেন।

আরও পড়ুন

আবেদনের প্রেক্ষিতে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তারকে শ্রুতিলেখক হিসেবে নিয়োগের অনুমতি প্রদান করা হয়। অনুমতি পাওয়ার পর আজ বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় শ্রুতিলেখকের মাধ্যমে অংশ নিয়েছে বিথী। শারীরিক যন্ত্রণা থাকলেও পরীক্ষায় বসতে পেরে বিথী ও তার পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, আমরা পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। মেয়েটির সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সে যেন কোনোভাবেই তার শিক্ষাজীবন থেকে ঝড়ে না পড়ে, সেজন্য একজন শ্রুতিলেখক বা ‘রাইটার’ প্রদানের প্রয়োজনীয় সুপারিশ ও সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচরে দস্যুতার অভিযোগে ৯ জেলেকে ধরে নৌপুলিশে দিয়েছেন ভুক্তভোগী জেলেরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের বড় খাল এলাকায় এ ঘটনা ঘটে। 
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
জুলেখা বেগম জানান, কয়েকদিন আগে তালাকের মধ্যমে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর আজ সকালে দুধ দিয়ে গোসল করে নিজের ওয়াদা রক্ষা করেছেন তিনি।
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
চট্টগ্রামের মিরসরাই-ফটিকছড়ি সড়কের নয়টিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় কয়েকজন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
পাবনার ঈশ্বরদীতে আলম প্রামাণিক নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
ফেনীর দাগনভুঁইয়ায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
আরও পড়ুন
৪২ লাখ টাকার ‘আলোর প্রকল্প’ অন্ধকারে
পিরোজপুরে গরুর ব্যবসার বিরোধ গড়াল হাতুড়িপেটায়, অতঃপর...
ভেরিফিকেশনে আটকে ছিল স্বপ্ন, অবশেষে নিয়োগ পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম, তথ্য চাওয়া সাংবাদিককে ‘চায়ের দাওয়াত’