images

দেশজুড়ে

ঘোড়াশালে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০৭:২৫ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নয়টি পরিবারকে দুই লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া ও পলাশের কুটিরপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নেপাল কান্তি দেব।

আরও পড়ুন
Web-Image---Copy

নরসিংদীর চরাঞ্চলে বাড়ছে চিনাবাদাম চাষ, লাভে হাসি কৃষকের মুখে

নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহ বলেন, অভিযানে বিভিন্ন বাসা বাড়িতে চুলায় থাকা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেইসঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে নয়টি পরিবারকে দুই লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিতাস গ্যাসের এ কর্মকর্তা।

অভিযানে নরসিংদী তিতাস গ্যাসের ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এবং প্রকৌশলী এস এম ফজলুল হকসহ (ব্যবস্থাপক) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম