images

দেশজুড়ে

মেয়েকে যৌন নিপীড়ন, সৎ বাবা কারাগারে

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০:৫৫ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় এক সৎ বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে নড়িয়া থানা পলিশ। এর আগে গতকাল রাতে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী মেয়ের মা।

আটক ব্যক্তি জহির মগদম নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের নুরুল হক মগদমের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত জহির মগদম দীর্ঘদিন ধরে তার সৎ মেয়েকে যৌন নিপীড়ন করে আসছিল। বিষয়টি প্রথমে পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে ভুক্তভোগী কিশোরীর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে ঘটনাটি প্রকাশ পায়। পরে ভুক্তভোগীর মা এ ঘটনায় থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
fgvrtsgvbtgtr

পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়া রোগী

নড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকান্ত কুমার জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে যৌন নিপীড়নকারী সৎ পিতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।

আরটিভি/এসএস