images

দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৭:৩০ পিএম

কালবৈশাখী ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ছালাম হোসেন।

আরও পড়ুন
yusgfyu

ঝোড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

তিনি বলে, হঠাৎ করে পাটুরিয়া এলাকায় তীব্র ঝড় ও দমকা হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে এক ঘণ্টা পর পুনরায় চলাচল শুরু করা হয়েছে।

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে।

আরটিভি/এমএম