ঝোড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৫:৩০ পিএম


ঝড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ছবি: আরটিভি

প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, হঠাৎ করে পাটুরিয়া এলাকায় তীব্র ঝড় ও দমকা হাওয়া শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিজিএম আব্দুস সালাম বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission