images

দেশজুড়ে

টাঙ্গাইলে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৬:৩৩ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজকে ৫০ হাজার ও জাহিদ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

কুড়িগ্রামের আলোচিত পাঠানহাট মহিলা দাখিল মাদরাসার ‘বিতর্কিত’ কমিটি বাতিল

টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জ্বালানি তেলের সংকটের অজুহাতে সরকার নির্ধারিত ১১৫ টাকার পরিবর্তে ১৫০ টাকা থেকে ১৬০ টাকায় ডিজেল বিক্রি করে আসছিল মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজ। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আজ দুপুরে প্রতিষ্ঠানদুটিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানদুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

আরটিভি/এমএইচজে