ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামের আলোচিত পাঠানহাট মহিলা দাখিল মাদরাসার ‘বিতর্কিত’ কমিটি বাতিল

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বহুল আলোচিত পাঠানহাট মহিলা দাখিল মাদরাসার বিতর্কিত কমিটি বাতিল করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (২৭ এপ্রিল) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত পত্রে ওই কমিটি বাতিল করা হয়।

ভুয়া প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য দিয়ে গোপনে পকেট কমিটি গঠনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এর আগে গত ৯ এপ্রিল কেন কমিটি ভেঙে দেওয়া হবে না জানতে চেয়ে মাদরাসার সুপার ও সভাপতিকে শোকজ নোটিশ দিয়েছিল মাদরাসা বোর্ড।

জানা গেছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠাতা সদস্য হতে হলে মাদরাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যে কমপক্ষে ৬ লাখ টাকা নগদ বা চেকের মাধ্যমে অথবা সমমূল্যের স্থাবর সম্পত্তি রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে মাদরাসার অনুকূলে দান করতে হয়। একই প্রবিধান অনুযায়ী মহানগরের বাইরে কোনো মাদরাসার ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে ব্যাংক হিসাবে এককালীন ২০ হাজার টাকা দান করলে দাতা সদস্য (সাময়িক) এবং ১ লাখ টাকা দান করলে আজীবন দাতা সদস্য হিসেবে গণ্য হওয়ার বিধান রয়েছে।

তবে উপজেলার পাঠানহাট মহিলা দাখিল মাদরাসার সুপার আবুল হোসেন ওই মাদরাসায় এসব শর্ত পূরণ না করে জালিয়াতির মাধ্যমে নিজের মনোনীতদের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য দেখিয়ে অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করেন।

এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে মাদরাসা বোর্ডের নির্দেশনা অনুযায়ী রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গঠিত ৪ সদস্যের কমিটি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন।

এর প্রেক্ষিতে সরেজমিন তদন্ত ও তদন্তকারী কর্মকর্তাগণের প্রতিবেদনের আলোকে মাদরাসা শিক্ষা বোর্ড গত ৯ এপ্রিল সাত কর্ম দিবসের মধ্যে সুস্পষ্ট ব্যাখা চেয়ে শোকজ নোটিশ প্রদান করেন। তবে ১১ কর্মদিবসেও শোকজের জবাব দিতে ব্যর্থ হন মাদরাসা সুপার আবুল হোসেন ও সভাপতি আনিছুর রহমান। ফলে ২৭ এপ্রিল উক্ত মাদরাসা পরিচালনা কমিটি বাতিল করে মাদরাসার ওয়েবসাইটে চিঠি আপলোড করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের স্বার্থে আগের ম্যানেজিং কমিটি বাতিল করা হলো। একইসঙ্গে মাদরাসার শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে একটি অ্যাডহক কমিটি গঠনের অনুমতি চেয়ে আবেদন করার জন্য প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া এই আদেশের অনুলিপি কুড়িগ্রাম জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন

অভিযোগকারী আসাদুজ্জামান মাদরাসা শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এই অনিয়মতান্ত্রিক কমিটি বাতিল করে একটি ন্যায় প্রতিষ্ঠিত করেছে।

তবে পরবর্তী পর্যায়ে কমিটি গঠনে যেন উক্ত মাদরাসা কর্তৃপক্ষ আগের মতো অনিয়মের পুনরাবৃত্তি করতে না পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের তৎপর থাকতে অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে মাদরাসা সুপার আবুল হোসেন কোনও কথা বলতে রাজি হননি।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভার.) মো. কামরুল ইসলাম কমিটি বাতিলের বিষয় শুনেছেন তবে চিঠি পাননি বলে জানান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে তার নিখোঁজ হওয়ার আগের কয়েক দিনের নানা তথ্য। ফেসবুকের মাধ্যমে রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছিল তার। মাত্র ১৭ দিনের গভীর সেই সম্পর্কের সূত্র ধরে রাজুর সঙ্গে কক্সবাজারে যায় তাজমিন। সেখানে দুই দিন অবস্থানের পর কুমিল্লায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়ার (৩৫) হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় সে।
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল ১৫ বছর বয়সী এই স্কুলছাত্রী। জানা গেছে, রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাদের সম্পর্ক ১৭ দিনের। ফেসবুকের মাধ্যমে তারা সম্পর্কে জড়ায়। চারদিন ধরে তাজমিন নিখোঁজ থাকলেও কবে কক্সবাজার গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমদিন পাশের জেলা ব্রাক্ষণবাড়িয়া যায়। সেখানে থেকে কুমিল্লা ফিরে কক্সবাজার যায়। যাওয়ার সময় বান্ধবীর বাসায় যাচ্ছে বলে মাকে জানায়। কক্সবাজার থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে আইকনিক এক্সপ্রেস বাস থেকে তাজমিন নেমেছে সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গেছে। কক্সবাজার কক্সেস পেনারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাজমিন বন্ধু রাজুসহ বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসে। তখন তারা তাদেরকে একজন মেয়ে ও ছেলে হিসেবেই মনে রাখে, মাত্র কাস্টমার ভাবে। পরদিন বুধবারের জন্য টিকিট কাটে ছেলেটি। একটি টিকিট।  বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে হোটেল নূরজাহানে এসে পৌঁছে। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে। এদিকে, হত্যার ঘটনা আলোচনায় আসার পর আবদুল্লাহ ঘটনায় মনোযোগী হয় ও মেয়েটি তাজমিন বলে শনাক্ত করে, পুলিশ জানতে চাইতে পারে বলেই সে আগে থেকে প্রস্তুতি নেয়। পরে জানতে পারে সঙ্গে আসা ছেলে বন্ধুটি হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ড ঘটিয়েছে একজনই, বহনকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। তাই ছেলেটির আর কোনো খোঁজ-খবর নেয়নি। এদিকে ঘটনার পর তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মা বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসতে চেয়েছিল। কেয়া খাতুন মেয়ের কাছে বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও সে কিছু জানায়নি। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বাস থেকে পদুয়ারবাজার হোটেল নূরজাহানে নেমে শহরের রেইসকোর্স বাসায় যেতে সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক সুমন ঘটনাস্থলে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরটিভি/এসআর
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
রাজবাড়ীতে চাঞ্চল্যকর চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা, কালো টি-শার্ট ও নিহতের স্যান্ডেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় '১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই' লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
আরও পড়ুন
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
দুধকুমার নদে গোসলে নেমে ভেসে গেল ৮ বছরের শিশু
অযত্নে সৌন্দর্য হারাচ্ছে চাকিরপশার বিলের পদ্মের মেলা
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি