images

দেশজুড়ে

কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৮:০২ পিএম

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে লিংকন নামে ভাতিজার ছুরিকাঘাতে শামীম নামে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার হারুয়া কলেজ রোড এলাকায় শামীমের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শামীমের ভাতিজা লিংকন বাসায় ঢুকে ধারাল অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। এ সময় শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শামীমের পেটে ও পিঠে ধারাল অস্ত্রের চার থেকে পাঁচটি আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দোকান ও সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। লিংকন জোরপূর্বক তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছিল। এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে