জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ  

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৭:৪৯ পিএম


জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বীরেন বৈরাগী (৮০) নামে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে পারিবারিক জায়গা-জমির ভাগ বাটয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহত বীরেন বৈরাগী ওই গ্রামের মৃত মাদার বৈরাগীর ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার পরেই ছোট ভাই কিরণ বৈরাগীর পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে গাঁ ঢাকা দিয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission