images

দেশজুড়ে

নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৮:৫৫ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে চৌমুহনী পৌরসভার উদ্যোগে নঈম উদ্দিন খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন চৌমুহনী পৌরসভার পৌর প্রশাসক ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান।

এ সময় তিনি বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি খাল, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার প্রজনন কমে আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন
Web-Image---Copy

সড়কে ঘুরে ঘুরে ফলক পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন অটোরিকশাচালক সোহেল

তিনি জানান, পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে এবং এ বিষয়ে সব নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত খাল পরিষ্কার ও পরিবেশ রক্ষায় প্রশাসনকে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর সচিব জাকির হোসেন, সুপার ভাইজার বেলায়েত হোসনসহ অন্যান্য কর্মকর্তারা।

আরটিভি/এমএইচজে