ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সড়কে ঘুরে ঘুরে ফলক পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন অটোরিকশাচালক সোহেল

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: আরটিভি

ফেনীর বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে ফলক পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন অটোরিকশাচালক মো. সোহেল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ির স্মৃতিবিজড়িত নিমগাছের নামফলক থেকে শুরু করে তার নামে থাকা বিভিন্ন সড়কের নামফলক নিয়মিত সাবান-পানি দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করছেন তিনি।

শুধু বেগম খালেদা জিয়ার নামফলকই নয়, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার গ্রামীণ, সীমান্তবর্তী ও আঞ্চলিক সড়কের দুই পাশে অযত্নে পড়ে থাকা নামফলক, মাইলফলক, যাত্রী ছাউনি, মুক্তিযোদ্ধাদের কবরের নামফলক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক এবং সীমান্তবর্তী এলাকার বিজিবির নামফলকসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক সাইনবোর্ডও নিয়মিত পরিষ্কার করছেন তিনি। পাশাপাশি এসব ফলকের আশপাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার করে দৃশ্যমান করে তুলছেন।

এমন ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক কাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছেন সোহেল। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

মো. সোহেল ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামের বাসিন্দা, ভুলু মিয়ার ছেলে। গত ১৫ বছর ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

সোহেল জানান, যাত্রী নিয়ে নতুন এলাকায় গেলে সড়কে নামফলক না থাকায় বা লেখা স্পষ্ট না থাকায় প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় গাড়ি থামিয়ে পথচারীদের কাছে এলাকার নাম ও গন্তব্যের দূরত্ব জানতে হয়। এই ভোগান্তি থেকেই তিনি এমন জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ হন।

এরপর থেকেই তিনি এলাকার বিভিন্ন নামফলক ও সাইনবোর্ড পরিষ্কার করার কাজ শুরু করেন এবং গাছপালার আড়ালে পড়ে থাকা ফলকগুলো দৃশ্যমান করে তোলেন।

তিনি আরও জানান, সড়কের দুই পাশের নামফলক, যাত্রী ছাউনি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লিনিকসহ প্রায় ৩০০টি ফলক তিনি পরিষ্কার করেছেন। প্রতিদিন সকালে সিএনজি নিয়ে বের হয়ে দুপুর পর্যন্ত গাড়ি চালান, এরপর বিকেল পর্যন্ত এ কাজ করেন। প্রতিদিন অন্তত ২-৩টি নামফলক পরিষ্কার করেন তিনি।

স্থানীয়রা জানান, সড়ক নির্মাণের সময় নামফলক বসানো হলেও পরে সংশ্লিষ্ট দপ্তর সেগুলোর আর খোঁজখবর রাখে না। ফলে অধিকাংশ ফলক ধুলাবালি ও ঝোপঝাড়ে ঢেকে যায়, লেখাও অস্পষ্ট হয়ে পড়ে। এতে পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

সোহেল বলেন, যাত্রী নিয়ে নতুন এলাকায় গেলে ফলকের লেখা মুছে যাওয়ায় বারবার গাড়ি থামিয়ে পথচারীদের জিজ্ঞেস করতে হয়। এতে সময় নষ্ট হয়, গ্যাসের অপচয় হয় এবং যাত্রী-চালক উভয়েরই ভোগান্তি বাড়ে। তাই নিজ উদ্যোগেই আমি এসব পরিষ্কার করার কাজ শুরু করি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমি আমার এলাকার প্রায় সব নামফলক পরিষ্কার করেছি এবং নিয়মিত পরিষ্কার করছি। এতে সময় ও কিছু টাকা খরচ হলেও কাজটি করতে ভালো লাগে। দিনের অর্ধেক সময় গাড়ি চালিয়ে যা আয় করি, তা দিয়ে সংসার চালাই। এরপর বাকি সময় জনকল্যাণমূলক কাজে ব্যয় করি।

পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি বলেন, সড়ক নির্মাণের সময় নামফলক বসানো হলেও পরে এগুলোর কোনো দেখভাল করা হয় না। ফলে অনেক ফলকের লেখা দেখা যায় না এবং মানুষ ভোগান্তিতে পড়ে। সোহেল দীর্ঘদিন ধরে এগুলো পরিষ্কার করে আসছেন। এতে যেমন এলাকার সৌন্দর্য বাড়ছে, তেমনি পথচারীরাও উপকৃত হচ্ছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে তার নিখোঁজ হওয়ার আগের কয়েক দিনের নানা তথ্য। ফেসবুকের মাধ্যমে রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছিল তার। মাত্র ১৭ দিনের গভীর সেই সম্পর্কের সূত্র ধরে রাজুর সঙ্গে কক্সবাজারে যায় তাজমিন। সেখানে দুই দিন অবস্থানের পর কুমিল্লায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়ার (৩৫) হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় সে।
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল ১৫ বছর বয়সী এই স্কুলছাত্রী। জানা গেছে, রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাদের সম্পর্ক ১৭ দিনের। ফেসবুকের মাধ্যমে তারা সম্পর্কে জড়ায়। চারদিন ধরে তাজমিন নিখোঁজ থাকলেও কবে কক্সবাজার গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমদিন পাশের জেলা ব্রাক্ষণবাড়িয়া যায়। সেখানে থেকে কুমিল্লা ফিরে কক্সবাজার যায়। যাওয়ার সময় বান্ধবীর বাসায় যাচ্ছে বলে মাকে জানায়। কক্সবাজার থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে আইকনিক এক্সপ্রেস বাস থেকে তাজমিন নেমেছে সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গেছে। কক্সবাজার কক্সেস পেনারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাজমিন বন্ধু রাজুসহ বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসে। তখন তারা তাদেরকে একজন মেয়ে ও ছেলে হিসেবেই মনে রাখে, মাত্র কাস্টমার ভাবে। পরদিন বুধবারের জন্য টিকিট কাটে ছেলেটি। একটি টিকিট।  বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে হোটেল নূরজাহানে এসে পৌঁছে। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে। এদিকে, হত্যার ঘটনা আলোচনায় আসার পর আবদুল্লাহ ঘটনায় মনোযোগী হয় ও মেয়েটি তাজমিন বলে শনাক্ত করে, পুলিশ জানতে চাইতে পারে বলেই সে আগে থেকে প্রস্তুতি নেয়। পরে জানতে পারে সঙ্গে আসা ছেলে বন্ধুটি হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ড ঘটিয়েছে একজনই, বহনকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। তাই ছেলেটির আর কোনো খোঁজ-খবর নেয়নি। এদিকে ঘটনার পর তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মা বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসতে চেয়েছিল। কেয়া খাতুন মেয়ের কাছে বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও সে কিছু জানায়নি। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বাস থেকে পদুয়ারবাজার হোটেল নূরজাহানে নেমে শহরের রেইসকোর্স বাসায় যেতে সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক সুমন ঘটনাস্থলে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরটিভি/এসআর
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
রাজবাড়ীতে চাঞ্চল্যকর চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা, কালো টি-শার্ট ও নিহতের স্যান্ডেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় '১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই' লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
আরও পড়ুন
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর
ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ