images

দেশজুড়ে

সিরাজগঞ্জে পুকুর খননকালে মিলল কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৯:২৫ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে একটি পুকুর খননকালে মূল্যবান একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের কালী বাড়ি সোনা দিঘি নামে একটি পুকুর থেকে ওই মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুকুর খননকালে বিষ্ণুমূর্তি পাওয়ার খবর পেয়ে সেখানে থানা পুলিশের একটি দল পাঠানো হয়। তারা সেখানে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে মূর্তির তিনটি টুকরো উদ্ধার করে থানায় নিয়ে যায়। মূলত খনন যন্ত্রের (এক্সকেভেটর) আঘাতে মূর্তিটি ভেঙে গিয়ে থাকতে পারে।

আরও পড়ুন
Web-Image---Copy

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে মুগ্ধ প্রধানমন্ত্রী

পুলিশ ও স্থানীয়রা জানান, বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের কালী বাড়ি সোনা দিঘি নামে প্রাচীন পুকুরটি নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের (রাজস্ব) আওতায় থাকা একটি পুকুর। সেখানে সুফভোলভোগীরা সমবায়ের মাধ্যমে মাছ চাষ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন পুকুরটি সংস্কার না করায় মাটি ভরাটের কারণে পানির গভীরতা কমে আসায় মাছ চাষ ব্যবহৃত হচ্ছিল। এ জন্য সংশ্লিট কর্তৃপক্ষ খনন যন্ত্র দিয়ে মাটি খনন করছিলেন। এ সময় খনন যন্ত্রে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উঠে আসে। যা দেখার জন্য গ্রামবাসী ভিড় করেন। এক পর্যায়ে থানা পুলিশ খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি মো. হাবিবুর রহমান বলেন, উদ্ধার করা বিষ্ণু মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা না করে বলা মুশকিল। তবে মূর্তিটি দেখে নিশ্চিত হওয়া গেছে সেটি বিষ্ণুমূর্তি এবং প্রাচীনকালের। আমরা মূর্তিটি কি করব তা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিকট পরামর্শ নেওয়ার চেষ্টা করছি।

আরটিভি/এমএইচজে