ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে মুগ্ধ প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত

উপমহাদেশের প্রাচীনতম জ্ঞানপীঠ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি ও ঐতিহাসিক গ্রন্থরাজির সান্নিধ্যে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে তিনি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত এই গণপাঠাগারটি পরিদর্শনে আসেন।

প্রধানমন্ত্রী লাইব্রেরিতে পৌঁছালে সেখানে উপস্থিত প্রাজ্ঞজন, গবেষক ও যশোর ইনস্টিটিউটের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী প্রথমেই লাইব্রেরির দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি শাখাটি ঘুরে দেখেন। এ সময় তিনি তুলট কাগজ ও তালপাতায় হাতে লেখা মহাকবি কালিদাসের পুথি, প্রাচীন রামায়ণ, মহাভারত এবং চাণক্যের কালজয়ী সৃষ্টিগুলো গভীর মনোযোগ দিয়ে প্রত্যক্ষ করেন। প্রায় পৌনে দুইশ’ বছরের প্রাচীন এসব অমূল্য সম্পদ দেখে প্রধানমন্ত্রী মুগ্ধতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাজ্ঞজনদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি লাইব্রেরির ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে তাদের কাছ থেকে খুঁটিনাটি তথ্য জেনে নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তার গভীর ভাবনার কথা প্রকাশ করেন। বিশেষ করে ডিজিটাল আসক্তি থেকে শিশুদের মুক্ত করার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সুধীজন ও সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী বলেন, বাচ্চাদেরকে মোবাইল ফোন থেকে বের করে নিয়ে এসে বই পড়ার আগ্রহ বাড়াতে চাই। এই মহৎ কাজে আমরা অবশ্যই সফল হব।

আরও পড়ুন

তিনি বলেন, প্রত্যেক প্রাইমারি স্কুলে লাইব্রেরি করে দেব। সেখানে কোনো রাজনৈতিক বই থাকবে না, যে সকল বই পড়লে বাচ্চা মনন বিকশিত হয় সেই সব বই থাকবে। বই পড়ার সাথে সাথে থাকবে প্রতিযোগিতার ব্যবস্থা।

এর আগে সকালে শার্শার উলাশীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। লাইব্রেরি পরিদর্শন শেষে তিনি সরাসরি যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভাস্থলে রওনা হন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাছতলায় ফেলে যাওয়া ৯৫ বছরের বাবাকে ঘরে নিলেন ছেলে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির কাছের গাছতলায় ফেলে যাওয়ার ঘটনার পর অবশেষে আশ্রয় পেয়েছেন ৯৫ বছর বয়সী শামসুল হক মোল্লা।
গাছতলায় ফেলে যাওয়া ৯৫ বছরের বাবাকে ঘরে নিলেন ছেলে
সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। শ্রমিকেরাও নির্বিঘ্নে কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
তাদের মধ্যে আহাদ (১৯) নামে একজনের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
আজ দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলে
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।  (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত ৮টার দিকে দুর্বৃত্তরা শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিল শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি (মেজর আক্তারুজ্জামান) বর্তমানে ঢাকায় আছেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।   আরটিভি/টিআর
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলে
আরও পড়ুন
মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী