images

দেশজুড়ে

দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন রেলওয়ের মহাপরিচালক

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১০:৩৩ পিএম

নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে তিনি সৈয়দপুরে যান। এ সময় তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন শপ ঘুরে দেখেন এবং কারখানার ভেতরে আরও একটি নতুন ক্যারেজ শপ নির্মাণের স্থান পরিদর্শন করেন।

কারখানার বিভিন্ন উপকারখানা (শপ) পরিদর্শন শেষে মহাপরিচালক উপস্থিত রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

সাতক্ষীরায় সার ও ধানের বাজারে অনিয়ম, ক্ষতির মুখে কৃষক 

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন করে একটি স্বতন্ত্র বগি অ্যাসেম্বল উপকারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন এই প্রকল্পটি প্রাথমিক সক্ষমতা যাচাই পর্যায়ে রয়েছে। এটি অর্থায়ন করছে এডিবি। পরবর্তীতে সরকারি বা বেসরকারি বিনিয়োগকারী খোঁজা হবে। এই প্রকল্পটি চূড়ান্ত ব্যাস্তবায়ণ হলে এই কারখানায় তিনটি ক্যারেজ মেরামতের পরির্বতে ১০টি পযন্ত বৃদ্ধি পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশে রেলওয়ের পরিচালক প্রকৌশল (এডিজি) এফ এম মহিউদ্দিন, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভি/এমএইচজে