মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৯:৩০ পিএম
ঝালকাঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ চিংড়ি রেনু (পোনা) জব্দ করেছে প্রশাসন। পরে জব্দ করা রেনুগুলো সুগন্ধা নদীতে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ রেনু উদ্ধার করা হয়। এ সময় রেনু বহনকারী এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, অবৈধভাবে চিংড়ির রেনু আহরণ ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে শুধু চিংড়ি নয়, অন্যান্য মাছের পোনাও ধ্বংস হয়ে যায়, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে