ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ডাকাতি হওয়া সাড়ে ১০ লাখ টাকার চাল উদ্ধার, গ্রেপ্তার ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
গ্রেপ্তার এক আসামি। ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন চাল ব্যবসায়ীর দোকান থেকে ডাকাতি হওয়া ৬১০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় লিটন নামে এক চাল ব্যবসায়ী ও তার কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কালিয়াকৈর বাজারে এ অভিযান চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ জানায়, গত রোববার রাত ৮টার দিকে ট্রাকভর্তি চাল নিয়ে বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ের সড়ক পথে চাল বহনকারী একটি ট্রাকের গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে ওই ট্রাকের চালক ও হেলপারকে হাত-মুখ বেঁধে একটি সড়কের পাশে ধানক্ষেতে ফেলে দেয়। চালের মালিক মাহাবুবুর রহমান বিষয়টি যেনে ওই রাতেই কড্ডার মোড় সিমলা থানায় পৌছে বাদী হয়ে একটি অভিযোগ করেন। এ সময় পুলিশ বিভিন্ন থানাকে বিষয়টি জানালে কালিয়াকৈর থানার পুলিশ সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকা থেকে খালি ট্রাকটি উদ্ধার করে। পরে তদন্ত শুরু করলে অভিযানের মাধ্যমে লুট হওয়া চালের সন্ধান মেলে। এরপর মঙ্গলবার দুুপুরে কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে, স্বপন সাহা, লিটন এন্টারপ্রাইজ ও মোজাম্মেলসহ তিনটি দোকান থেকে প্রায় ৬১০বস্তা চাল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যার বাজার মূল্যে ১০ লাখ ৬৫ হাজার টাকা বলে জানান এসব চালের মালিক।

আরও পড়ুন

এ সময় ঘটনাস্থল থেকে চাল ব্যবসায়ী লিটন ও তার কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। বাকী জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চালের মালিক হাজী মো. মাহাবুবুর রহমান সোহেল বলেন, আমার এত টাকার চাল আইনশৃঙ্খলা বাহিনীর কারণে দ্রুত উদ্ধার হয়েছে। আমি পুলিশকে ধন্যবাদ জানানো ছাড়া আর কিছু বলতে পারব না। তবে এই কাজের সাথে যারা যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করি।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম পিপিএম বার জানান, লুন্ঠিত চাল ও ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
কক্সবাজার যাওয়ার পথে পিকনিকের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। 
কক্সবাজার যাওয়ার পথে পিকনিকের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
আরও পড়ুন
‘ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে’
গাজীপুর সাফারি পার্কের নীলগাই পরিবারে জন্ম নিলো ৪ শাবক
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুরে ঝুট গুদামে আগুন