images

দেশজুড়ে

ঝালকাঠিতে বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় চালক নিহত

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০২:১০ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামে চালকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম হাওলাদার উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বালুবোঝাই ট্রলি নিয়ে যাচ্ছিলেন জাহিদুল। পরে পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সামনের সড়কে ট্রলিটি ঘোরানোর সময় পেছনের একটি চাকা রাস্তার পাশে বালুর মধ্যে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উপরের দিকে উঠে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এতে বিদ্যালয়ের গেটের সঙ্গে লেগে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

রাজশাহীতে অ্যালকোহলের বিষক্রিয়ায় কলেজশিক্ষার্থীর মৃত্যু  

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে