images

দেশজুড়ে

৩ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৭:৩৯ পিএম

টানা তিন দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এ কয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। 

আরও পড়ুন
usgfui

বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

এ দিকে বিধানসভা নির্বাচনে নিরাপত্তার কারণ দেখিয়ে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই দেশের এই গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রেখেছিল সেদেশের কর্তৃপক্ষ। 

তবে বন্ধের মধ্যেও অতি পচনশীল পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবার জন্য পাসপোর্টধারী যাত্রীদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনায় এই সাময়িক স্থগিতাদেশ কার্যকর করা হয়। নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, তিন দিন বন্ধের পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে এবং রপ্তানিও স্বাভাবিক গতিতে চলছে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, বন্ধের সময়েও কাস্টমস হাউজের অভ্যন্তরীণ কার্যক্রম সচল ছিল এবং পচনশীল পণ্য দ্রুত খালাসে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। বর্তমানে আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

আরটিভি/এমআই