ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি: আরটিভি

দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল-সমজাতীয় মাদক ও বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলার কোতোয়ালি থানাধীন খানপুর জাগীর পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টায় কোতোয়ালি থানার ৯ নম্বর খানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় র‍্যাব। অভিযানটি পরিচালিত হয় পলাতক আসামি রায়হান কবির ওরফে বাবুর বসতবাড়ির পাশে অবস্থিত একটি পরিত্যক্ত লাকড়ির ঘরে। সেখান থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫৮১ বোতল ফেন্সিডিল-সমজাতীয় মাদক, ৩৬২ বোতল এস্কাফ, ২১৯ বোতল আরসি কফ সিরাপ এবং ২৫ বোতল বিদেশি মদ।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে মো. জুয়েল বাবু (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার হওয়া জুয়েল কোতোয়ালি থানার খানপুর জাগীর পাড়া গ্রামের মৃত আবু তাহানুরের ছেলে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত মালামালসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এই গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে পিছলে পড়া নিয়ে বিরোধের জেরে মামুন মিয়া (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আ. জব্বার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
সোনালী আমন ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান সংলগ্ন এলাকার অর্ধশতাধিক কৃষক। পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গিয়ে পচে যাওয়ায় মাথায় হাত পড়েছে প্রান্তিক চাষিদের। ঋণের বোঝা আর ফসল হারানোর শোকে এখন দিশেহারা পুরো এলাকার কৃষক পরিবারগুলো।
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয় যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সোনারগাঁ থানায় করা এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
পলাতক আ.লীগ নেতার বাড়িতে কী করছিলেন শ্রমিক নেতারা?
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার