images

দেশজুড়ে

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

সোমবার, ০৪ মে ২০২৬ , ০২:৪৬ পিএম

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রথমবারের মতো দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দিবাগত রাত ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সোমবার (৪ মে) সকাল ৮টায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত শিশুরা হলো গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে মো. রাইয়ান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে মো. সিফাত (৫ মাস)।

আরও পড়ুন
Web-Image---Copy

গাজীপুরে মরা ছাগলের মাংস বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড

এদিন গাজীপুরের বিভিন্ন হাসপাতালে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৭ শিশু ভর্তি হয়েছে। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, মারা যাওয়া ওই দুই শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছিল।

গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান জানান, গাজীপুরে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৫৯১ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৩১ জনের হামের সংক্রমণ নিশ্চিত হওয়া যায়। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৭ জন। মৃত দুই শিশুর হাম নিশ্চিত না হওয়া গেলেও তাদের হামের লক্ষণ ছিল।

আরটিভি/এমএম