ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে মরা ছাগলের মাংস বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:৩৫ এএম
কারাদণ্ডপ্রাপ্ত ২ জন। ছবি: আরটিভি

গাজীপুর সদর উপজেলায় মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস এ দণ্ড দেন। এ ছাড়া আরেক জনের বয়স কম হওয়ায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রুদ্রপুর (পশ্চিম পাড়া) গ্রামের রাজিব হায়দার (২৩) ও শাওন (১৮)।

এলাকাবাসী জানায়, স্থানীয় সিরাজুল ইসলামের একটি ছাগল ঘাস খেতে মাঠে গেলে কুকুরের কামড়ে মারা যায়। তিনি ছাগলটিকে মাটিতে পুঁতে না ফেলে বাড়ির পাশেই জঙ্গলে ফেলে দেন। ওই জঙ্গলে ঘোরাঘুরি করতে গিয়ে তিন যুবক রাজিব, আল আমিন ও শাওন মরা ছাগলটি জঙ্গলে পড়ে থাকতে দেখেন। পরে তারা জঙ্গলেই ছাগলটির মাংস ভাগ করে গ্রামে বিক্রি করতে নিয়ে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা মরা ছাগলের মাংস বিক্রির বিষয়টি স্বীকার করলে এলাকাবাসী তাদের তিনজনকে আটক করে জয়দেবপুর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।

আরও পড়ুন

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে আমরা গিয়ে তিনজনকে আটক করি। পরে বিষয়টি উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস জানান, জঙ্গলে পড়ে থাকা মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে দুই যুবক রাজিব ও শাওনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বয়স কম হওয়ায় আল আমিনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ দল।
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর সাহাপাড়ায় দুর্গাপূজার সব আয়োজন করছেন নারীরা। প্রতিমা সাজানো, মন্দিরের সাজসজ্জা, বাজার-সদাই, পুরোহিত ঠিক করা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন— সব দায়িত্বই পালন করছেন তারা। এ উদ্যোগের শুরু ২০২৫ সালে, যখন কয়েক বছর ধরে পুরুষদের উদ্যোগে পূজার আয়োজন বন্ধ ছিল।
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
টানা ৬ দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) থেকে চালু হয়েছে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল।
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
বরগুনায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে জলিল (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে।
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
আরও পড়ুন
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা