images

দেশজুড়ে

হাওরে ৩শ হেক্টর জমির ধান পানির নিচে, দিশেহারা কৃষকরা

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৩:১৬ পিএম

অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওরসহ বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে আরও ২০০ হেক্টর এর উপরে বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০০ হেক্টর পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত রয়েছে। 

এতে কষ্টে ফলানো সোনালি ফসল পানির নিচে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কষ্টের ফসল বাঁচাতে প্রতিদিনই তারা বাড়তি খরচ গুনে শ্রমিক নিয়ে ধান কাটতে ছুটছেন। 

তবে, পানি বৃদ্ধি পাওয়ায় কোথাও বুক পানি আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে। আবার যেসব ধান কাটা হচ্ছে সেসব রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হওয়ার উপক্রম। এমন অবস্থায় বড় ধরনের ক্ষতির শঙ্কায় দিন কাটছে তাদের। 

আরও পড়ুন
Web-Image---Copy

পাকা বোরো ধান নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা

কৃষকরা জানান, গত দুইদিন ধরে হাওরের পানি অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন জমিও তলিয়ে যাচ্ছে। তারা জানান, অধিকাংশ কৃষকরা ধার দেনা সুদের উপরে জমি করেছিলেন। কিন্তু ঢলের কারণে সব হারিয়ে তারা এখন নিঃস্ব হওয়ার পথে। 

কৃষি বিভাগ জানায়, নাসিরনগরের হাওরে চলতি বোরো মৌসুমে ১১ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। তবে, আগাম পানি আসার আগেই ৭০ শতাংশ ধান কর্তন করা হয়। পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রায় ৩০০ হেক্টর ধানি জমি পানিতে নিমজ্জিত রয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত ৪০ হেক্টর জমির ধান পানির নিচ থেকে কাটা হয়েছে। 

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। বোরো ধান সংগ্রহ মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। 

আরটিভি/এমএম