images

দেশজুড়ে

বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৩:৪৮ পিএম

সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি। রোববার (৩ মে) বিকেলে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা মালিকবিহীন ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। 

এদিন রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি।  

আরও পড়ুন
jmp

সুপেয় পানির প্রকল্পের মেয়াদ শেষ হলেও সেবা অনিশ্চিত, ভোগান্তিতে পৌরবাসী

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাংলাবাজার বিজিবির সদস্যরা রৌমারী সীমান্তের ১০৬৫ সীমান্ত পিলারের কাছে চরফুলবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মালিক বিহীন ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। 

মাদক উদ্ধারের ঘটনায় রৌমারী থানায় একটি জিডি করা হয়েছে। 

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

আরটিভি/এমএম