মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১০:১০ পিএম
দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য (ভিসি)কে অপসারণের ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা দিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের ছাত্রদল শাখা।
সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সমানে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল বিশ্ববিদ্যলয় কমিটির আহবায়ক নাছির উদ্দিন অর্ণব। এ সময় সদস্য সচিব জিশান আহম্মেদ, শরিফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহবায়ক নাছির উদ্দিন অর্ণব সংবাদ সম্মেলনে জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন না মেনে নিজের খেয়াল খুশি মত নিজের পছন্দের লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিযেছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নয় বরং দলীয় পরিচয়কে প্রাধ্যান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে জামায়েতি করণ করেছেন। পাশাপাশি আওয়ামী শিক্ষকদের বিভিন্ন পদে পদায়নও করেছেন।
সংবাদ সম্মেলনে আহবায়ক নাছির জানান, এই ভিসির বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে, যার মধ্যে বরাদ্দে অতিরিক্ত জ্বালানী উত্তোলণ, এক খাতের বরাদ্দ অন্য খাতে ব্যয়সহ পাহাড়সম অভিযোগ রয়েছে।
এছাড়াও এই ভিসি ৫ আগস্ট পরবর্তী ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে শহীদের বেদীতে ছাত্রদলের দেওয়া, ফুল বেদী থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কিন্ত সেই তিনিই বিকেলে ক্যাম্পাসে ছাত্রশিবিরের একই ধরণের আয়েজনে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মূলত ভিসি এই বিশ্ববিদ্যালকে শিবিরের ঘাঁটি হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আমরা এমন দলকানা ভিসিকে চাইনা। তাই এই আলটিমেটাম। নির্দিষ্টি সময়ের মধ্যে দাবি মানা না হলে পুরো বিশ্ববিদ্যালয়সহ রাঙামাটি জেলা অচল করে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে হুশিয়ারি উচ্চারণ করেন নাছির।
পরে সংবাদ সম্মেলন শেষে ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেন দলীয় নেতা কর্মীরা।
আরটিভি/এমএম