images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতের আতঙ্কে প্রাণ গেল কিশোরীর

বুধবার, ০৬ মে ২০২৬ , ১১:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতের বিকট শব্দে প্রাণ হারিয়েছে মোছা. ছুলেমা (১২) নামে এক কিশোরী। 

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ছুলেমা ওই গ্রামের জুরমিয়া মিয়ার মেয়ে এবং স্থানীয় বেগম আশরাফ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন
bb

আদালত থেকে হাতকড়াসহ পালালো আসামি

জানা গেছে, দুপুরের দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ধানের মাঠ থেকে বাড়ির পথে ছিল ছুলেমা। এ সময় হঠাৎ আকাশে বজ্রপাতের তীব্র শব্দে সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা স্বজনরা তাকে দ্রুত সামাল দেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএম