বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৪:৪৬ পিএম
ঢাকার আশুলিয়ায় ৭ বছরের এক শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদরাসার প্রিন্সিপাল (অধ্যক্ষ) ও এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার গাজিরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদরাসা থেকে অধ্যক্ষ আনোয়ার এবং শিক্ষক ইলিয়াসকে আটক করা হয়।
ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, বুধবার (৭ মে) বিকেলে ভুক্তভোগী ছাত্রীকে ঘুম থেকে তুলে শিক্ষক ইলিয়াস শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন এবং নানা প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর পরিবার জানতে পেরে মাদরাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। পরে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কতৃপক্ষ সমাধান করার চেষ্টা করে। তবে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক এবং প্রিন্সিপালকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের ২ জনকে হেফাজতে নেয়।
এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
আরটিভি/এমএইচজে