images

দেশজুড়ে

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৮:১৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি স্থানে পুকুরে ডুবে জিহাদ (৬) ও সুইটি আক্তার (১৪) নামে দুই শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার নগরহাওল ও ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ উপজেলার নগর হাওলা গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। অপরজন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সুইটি আক্তার। 

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা নগরহাওলা গ্রামে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় জিহাদ। খেলাধুলার এক পর্যায়ে জিহাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরপাড়ে জিহাদের জুতা দেখতে পান স্বজনরা। পরে তারা পুকুরে নেমে জিহাদের মরদেহ তুলে উপজেলার জৈনা বাজারের আল-বারাকা হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
uysa

দিনাজপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

এদিকে একই সময়ে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে যান সুইটি। এ সময় তার সঙ্গে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যায়। পরে সহপাঠীদের চিৎকারে স্থানীয় লোকজন পুকুর থেকে সুইটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার পৃথক দুই এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে, এলাকা থেকে বিষয়টি নিয়ে থানায় কেউ অবগত করেনি। 
আরটিভি/কেডি