দিনাজপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৭:৫৩ পিএম


দিনাজপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
দিনাজপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু। ছবি: আরটিভি

দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশদহের ষষ্ঠীপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। সৌরভ ওই এলাকার হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে সৌরভ হোসেন বাড়ির উঠানে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে ধান ও খড় জড়ো করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission