images

দেশজুড়ে

স্বামীর ভ্যানে করে যাচ্ছিলেন বাবার বাড়ি, পথেই প্রাণ গেল গৃহবধূর

শনিবার, ০৯ মে ২০২৬ , ১০:০৯ এএম

নাটোরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন তালপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেবেকা সুলতানা লেবু (৩৫) চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামের হান্নান আহমেদের মেয়ে এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিপন মিয়ার স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রেবেকা সুলতানা লেবু তার স্বামী রিপন মিয়ার অটোভ্যানে করে বাবার বাড়ি কামার বড়িয়ায় যাচ্ছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ডের তালপুকুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রেবেকা সুলতানা ঘটনাস্থলেই নিহত হন এবং স্বামী রিপন মিয়া গুরুতর আহত হন।

আরও পড়ুন
Web-Image6

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

পরে স্থানীয়রা রিপন মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
 
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।

আরটিভি/আইএম